তৃণমুল ছাত্রপরিষদের ছাত্র-ছাত্রীদের দলীয় সংঘর্ষে ফের উত্তাল গৌড়বঙ্গ বিদ্যালয়। সোমবার একদল ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগাতে গেলে অভিযোগ বেশকিছু বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। বেশ কয়েক জন আহত হয়। ছাত্র ছাত্রীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে সঠিক সময়ে ফল প্রকাশ করছে না, ভর্তি নিয়ে সমস্যা, তারা স্কলারশিপের জন্য ফর্মফিলাপ করতে পারছে না, কন্যাশ্রী সমস্ত কিছু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এসবের প্রতিবাদ করতেই তাদের এই আন্দোলন।
ছাত্র-ছাত্রীদের এক পক্ষ বলেন তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সন্মুখিন হয়ে আসছেন এবং তাদের সমস্যা সমধানের জন্য তারা এদিন আন্দোলন করেন। আর তার জন্য এদিন তারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগাছিলেন। তাদের অভিযোগ তাদেরকে বাঁধা দেয় বেশকিছু বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
অভিযুক্ত অপর পক্ষের ছাত্ররা জানান, তারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশ্ব বিদ্যালয়ে লাগানো পোস্টারগুলি তারা ছিরেছে। এমনকি তারা এও বলেন ওরা পোস্টার লাগালে আমরা পোস্টার ছিরব।